মেট্রো রেলের কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী এলাকায় লাইনের বৈদ্যুতিক তারের ওপর ডিশের তার পড়ায় প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। মঙ্গলবার ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। পরে তার অপসারণ করে ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়।
মেট্রো রেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এম এ এন ছিদ্দিক ট্রেন চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রো রেলের লাইনের ওপর ফেলা হয়েছে। ঝুঁকি নিয়ে ট্রেন চালানো ঠিক হবে না। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন দুই লাইনেই ট্রেন চলছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
