Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুবদলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাটগ্রামের দুই শতাধিক চক্ষু রোগী
--প্রেরিত ছবি

যুবদলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাটগ্রামের দুই শতাধিক চক্ষু রোগী

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিনামূল্যে প্রায় দুই শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর ) সকাল ১০ টায় পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদলের আয়োজনে বিনামূল্যে এ চক্ষু সেবা দেওয়া হয়। দিনব্যাপী চলে বিনামূল্যে এ চক্ষু সেবা ক্যাম্প। এতে প্রায় দুই শতাধিক রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে চক্ষু রোগীরা চোখের নানান সমস্যা নিয়ে সেবা নিতে আসেন।

‎সেবা নিতে আসা বিভিন্ন চক্ষু রোগীর সাথে কথা হলে তারা বলেন, আমরা গরীব মানুষ, রংপুর বা অন্য কোথাও গিয়ে চোখের চিকিৎসা নেওয়ার সামর্থ্য আমাদের নাই।

‎সেবা নিতে আসা রহিমা বেগম ( ৫৫) বলেন, বাবা দুই চোখে ঝাপসা দেখি, গরিব মানুষ চিকিৎসা করার টাকা নাই। শুনলাম  বুড়িমারীতে বিনামূল্যে চিকিৎসা দিবে তাই আসলাম।

‎এতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম। বুড়িমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জুয়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply