Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

রৌমারীতে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন ওই এলাকার ফেরদৌস আলীর স্ত্রী এবং চার কন্যা সন্তানের জননী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী। স্থানীয় ৭নং ওয়ার্ড সদস্য ফরমান আলী জানান, ফিরোজা খাতুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাঁর পায়ে ছোবল দেয়। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। প

রে স্বজন ও প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চেয়ারম্যান সরবেশ আলী বলেন, “এই অনাকাঙি্ক্ষত ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” তিনি আরও জানান, রবিবার বিকেলে জানাজা শেষে ফিরোজা খাতুনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply