Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্ত্রীসহ সাবেক কাউন্সিলর জিয়াউলের ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক কাউন্সিলর জিয়াউলের ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন ও তাঁর স্ত্রী শাহনাজ আকতারের নামে থাকা ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন অনুযায়ী এই আদেশ দেন। আদালতের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক মাহমুদ।

দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে দুদকে জমা হওয়া অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমেছিল চট্টগ্রাম—১ সমন্বিত জেলা কার্যালয়। তদন্তে সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের নামে ১৫ কোটি টাকার এবং তাঁর স্ত্রী শাহনাজ আকতারের নামে প্রায় দেড় কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উঠে আসে।

এই অনুসন্ধানের দায়িত্বে থাকা উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব গত ১৮ জুন আদালতে একটি আবেদন করেন, যেখানে জিয়াউল ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের অনুমতি চাওয়া হয়। কমিশনের উচ্চপর্যায়ের অনুমোদনের পর এই আবেদন করা হয় এবং আদালত তা গ্রহণ করে সম্পদ জব্দের নির্দেশ দেন। দুদক জানিয়েছে, জব্দকৃত সম্পত্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং কক্সবাজার সদর থানা এলাকায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতিবিরোধী পদক্ষেপ হিসেবে দুদকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

About Syed Enamul Huq

Leave a Reply