সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলার খবর শোনা যাচ্ছে। স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটিতে এবার দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, জব্দ করা জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় আইআরজিসির নৌবাহিনী।
বিবৃতিতে আরো বলা হয়, তাদের এই কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলায় জাহাজগুলোর কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম ও পরিচয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
