Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: August 2026

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

অনলাইন ডেস্কঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সংশ্লিষ্টবিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং ... Read More »

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারি বর্ষণসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সোমবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, ... Read More »

দেশের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের

দেশের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের

মোঃ ইব্রাহীম খলিল ‎গাজীপুর প্রতিনিধি: ‎দেশের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, ক্যারিয়ার সেন্টার কেবল চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রমও যুক্ত করা হবে। ‎সোমবার (১৭ আগস্ট) ... Read More »

রগ কাটা আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করলো লক্ষ্মীপুর গণঅধিকার পরিষদ

রগ কাটা আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করলো লক্ষ্মীপুর গণঅধিকার পরিষদ

মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। সন্ধ্যায় মিছিলটি শহরের সামাদ স্কুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন শহীদ আফনান চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আমির হামজাকে লক্ষ্মীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমির হামজাকে ... Read More »

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালত নেবে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে না। আদালতের প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে, বাংলাদেশের আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত হয় কি ... Read More »

‘সামরিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’

‘সামরিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান সামরিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই প্রকৃত জয় অর্জন করেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। গালিবাফ এই সংঘাতকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া একটি ‘কাপুরুষোচিত যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ অত্যন্ত সাহসিকতা, পুরুষোচিত ... Read More »

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আইআরআইবি-র বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ইরানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা একটি বড় ভুল এবং ইরানের এমন প্রতিরক্ষাকারীরা রয়েছে যারা যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। আমির হাতামি জানান, মার্কিন সামরিক বাহিনীকে অঞ্চলটি ... Read More »

‘জানেন এটা তারেক জিয়ার হোটেল?’- বলে পর্যটককে হুমকি দেওয়া ম্যানেজার গ্রেফতার

‘জানেন এটা তারেক জিয়ার হোটেল?’- বলে পর্যটককে হুমকি দেওয়া ম্যানেজার গ্রেফতার

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের তারকা মানের হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির নামে সোনালি মুরগি পরিবেশনের প্রতিকার চাওয়ায় পর্যটককে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার ঘটনায় হোটেলটির ম্যানেজার মো. মীর কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনায় মামলা করা হয়। দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় করা মামলায় পুলিশ বাদী হয়েছে। মামলার বাদী থানার ... Read More »

আওয়ামী সরকারের কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ

আওয়ামী সরকারের কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্কঃ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষক ও মৎস্যজীবীরা কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি এবং ভালো থাকতে পারেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, বিএনপি ... Read More »

২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর?

২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর?

অনলাইন ডেস্কঃ কেএএম মাজেদুর রহমান—একসময় প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বর্তমানে মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। তবে বর্ণাঢ্য এই ক্যারিয়ারের আড়ালে এখন উঠছে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ। দুদকের অনুসন্ধানে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৮ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের সঙ্গে মাজেদুর রহমানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। ... Read More »