Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন জি এম কাদের
--ফাইল ছবি

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন জি এম কাদের

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়। জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর হাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply