আগামী মে থেকে জুনের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এ ক্ষেত্রে এপ্রিলে তফসিল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার ১৬তম কমিশন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিন ধাপে ভোটগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।
তিনি বলেন, নির্বাচন হবে জুনের পর। কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। এ জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
