শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৬ মে) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি মরহুমা রহিমা ওয়াদুদের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি মরহুমা রহিমা ওয়াদুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভাষাসংগ্রামী মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী রহিমা ওয়াদুদ আজ দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
