র্যাব জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মাহমুদুল আলম বাবুকে দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় আনার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবারও জামালপুরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাবুকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার তাকে সাময়িক বহিষ্কার করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
এ সময় তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে নাদিমের মৃত্যু হয়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
