নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দোকানের মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের উপস্থিতির আগে অনেকেই নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আবদুল বাতেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের একাধিক দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, এ ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
