গত এক সপ্তাহে ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যগুলো বিপরীতমুখী ও বিভ্রান্তিকর। কখনও তিনি শান্তির বার্তা দিচ্ছেন, আবার কখনও ইরানকে আক্রমণের হুমকি দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এর পেছনে কোনো সুস্পষ্ট কৌশল নেই। কেউ বলছেন, ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়িয়ে পরমাণু কর্মসূচি থামাতে চাইছেন; আবার অনেকে মনে করছেন, তিনি নেতানিয়াহুর চাপে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এমন কৌশল যুদ্ধ ডেকে আনতে পারে।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাজনীতিতে বিতর্কিত চরিত্র, ইরান প্রসঙ্গে ফের আলোচনায়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
