Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্বামীকে বাঁচাতে আকুতি

স্বামীকে বাঁচাতে আকুতি

পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম কসাইটারী গ্রামের শহর উল্লার ছেলে, পীরগাছা বাজারের গোশত ব্যবসায়ী শাহাদুল ইসলাম (৫৫) প্রায় দেড় বছর ধরে থ্রোট ক্যান্সারে আক্রান্ত। ছয় মাস ধরে তিনি একেবারেই বিছানায় শুয়ে আছেন। হাঁটাচলা, বসা বা স্পষ্ট কথাও বলতে পারছেন না শাহাদুল। প্রতিদিনের কাজ ইশারায় করতে হচ্ছে তাকে। চিকিৎসার খরচে প্রায় সমস্ত সামর্থ্য শেষ হয়ে গেছে, আর বাড়ির কোনও সম্পদ নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী হওয়ায় জীবন যাপন মানবেতর হয়ে উঠেছে। শাহাদুলের বড় মেয়ে শাহনাজ বেগম বলেন, দেড় বছর আগে বাবা অসুস্থবোধ করলে রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।

চিকিৎসক নিশ্চিত করেছেন তার বাবার থ্রোট ক্যান্সার হয়েছে। সঠিক চিকিৎসা পেলে তিনি সুস্থ হতে পারবেন, তবে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭—৮ লক্ষ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা খুব কঠিন। শাহাদুলের একমাত্র ছেলে স্থানীয় দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। প্রতিবেশী কবির হোসেন ও আলেয়া বেগম জানান, এত বড় চিকিৎসা খরচ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এখনো চিকিৎসার জন্য কোনো সাহায্য পাননি। শাহাদুলের স্ত্রী রহিমা বেগম সমাজের বিত্তবান, রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্বশীলদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply