Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা —২০২৫ পালিত হয়েছে। শুক্রবার বিকালে আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃতসংঘ ( ইসকন ), নড়াইল এর আয়োজনে বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট, নড়াইল এর সহযোগিতায় নড়াইল পৌরসভার উজিরপুর ইসকন মন্দির চত্বরে রথযাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সমীর কুমার বসু । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। ইসকন, নড়াইল এর সভাপতি গৌরচরণ সেবাদাস ব্রক্ষচারি এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ, ইসকন সদস্য, হিন্দু ধমীর্য় নেতৃবৃন্দসহ হাজার হাজার সনাতনী হিন্দুরা এ সময় উপস্থিত ছিলেন। রথযাত্রাটি পৌরসভার উজিরপুর ইসকন মন্দির চত্বর থেকে শুরু হয়ে ধোপাখোলা মোড় হয়ে বাধাঘাট , সর্বমঙ্গলা মন্দির হাতির বাগান বাসষ্টান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল টাউন কালীবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।

About Syed Enamul Huq

Leave a Reply