জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও তিনি এনসিপির রাজনীতি করতে পারলেও নীলা ইসরাফিলকে কেন দলের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন ‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে ‘লেংটা’ করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি? আমার প্রশ্ন খুব সোজা। এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয়, তাহলে আমি বলব, দলটা ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
