বিগত সময়ে মুক্তচিন্তার সুযোগ ছিল না বলেই শিক্ষার বিকাশ ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
আজ শনিবার ঢাকা কলেজের অডিটরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতা যে চেতনা ধারণ করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে, সে চেতনাকে বাঁচিয়ে রেখে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে। মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি।
ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে আলোচনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের সিনিয়র নেতৃবৃন্দরা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
