Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সকল মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য বরগুনায়  ফান ওয়ার্ল্ড শিশু পার্ক
--প্রেরিত ছবি

সকল মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য বরগুনায়  ফান ওয়ার্ল্ড শিশু পার্ক

বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ফান ওয়ার্ল্ড শিশু পার্কের বিশাল প্রাকৃতিক পরিবেশ সবাইকে করে তোলে প্রাণবন্ত। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রাইড। বড়দের জন্যও রয়েছে রাইড। এখানে আছে ফটো স্পট,  জীবজন্তুর প্রতিকৃতি , রঙিন ওয়াটার ফ্লারা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, আলাদা নামাজের ও খাবার জায়গা। তাই এটি অন্যদের চেয়ে আলাদা। পাশাপাশি পাক কর্তৃপক্ষ  প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনায়  শিশুদের জন্য নতুন নতুন খেলনাসামগ্রী সংযুক্ত করছে। ।ফান ওয়ার্ল্ড শিশু পার্কে ছোট্ট সোনামণিদের জন্য স্বপ্নরাজ্য বলতে পারি। এখানে শুধু শিশুরাই আনন্দ করতে পারে। নাগেট ক্যাসল, স্প্রিং ক্যাসল, রকিং হর্স, জাম্পিং হঊর্স, চিলড্রেন ক্যাসল, সুয়িং চেয়ার, চাইল্ড ট্রয় ট্রেন, ফ্রি ক্যাসল ফর চিলড্রেন আর সাহসী শিশুদের ভূতের বাড়ি। বলা যেতে পারে শহুরে ইট-কাঠ পাথুরে জীবনে আটকেপড়া শিশুদের রুটিন বাঁধা এক ঘেয়ে জীবনে কিছুক্ষণের জন্য হলেও প্রশান্তি দেয় ফান ওয়ার্ল্ড পার্ক। শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশে পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও জরুরি। কিন্তু এখন খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। শিশুরা মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে পড়ছে।  ভ্রমণের অভিজ্ঞতা থেকে দেখা যায়, উন্নত দেশগুলোর প্রায় প্রতিটি শহরেই একটা করে পার্ক আছে। কারণ শিশুদের পড়াশোনার পাশাপাশি বিনোদন ব্যাপক প্রয়োজন। শিশুরা বিনোদিত হলে, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আমাদের জীবনের চাহিদারও পরিপূর্ণতা এবং ভিন্নতার দরকার আছে। কিন্তু আমাদের দেশে এর অভাব রয়েছে। এই অভাব পূরণের জন্যই বরগুনায় বে-সরকারী উদ্যোগে তৈরি হয়েছে ফান ওয়ার্ল্ড শিশু পার্ক ।

About Syed Enamul Huq

Leave a Reply