Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আদালত কক্ষে সাংবাদিককে মারধর, কোর্ট রিপোর্টার্স ইউনিটির ক্ষোভ
--সংগৃহীত ছবি

আদালত কক্ষে সাংবাদিককে মারধর, কোর্ট রিপোর্টার্স ইউনিটির ক্ষোভ

অনলাইন ডেস্কঃ

শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। বিচার কাজ চলাকালে ‘সময় টিভি’র রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়ামকে কয়েকজন আইনজীবী কিল, ঘুষি, লাথি মারেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংবাদিক পান্নার জামিন শুনানির জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই সংবাদ সংগ্রহ করতে আদালতে যান সাংবাদিকরা।

এক পর্যায়ে মোক্তাদির রশীদ নামে এক সাংবাদিক পান্নার কাছে জানতে চান, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কি না। এ সময় এজলাসের বেঞ্চে বসে থাকা অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি আসামির সাথে কথা বলার কারণ জিজ্ঞাসা করেন। বিষয়টা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় তাকে আদালত থেকে বের হয়ে যেতে বলেন অ্যাডভোকেট মহিউদ্দিন।
ওই সাংবাদিক তার কাছে জানতে চান, ‘আপনি কোর্ট ইন্সপেক্টর কি না? আমাকে বেরিয়ে যেতে বলছেন। বিচারক বললে, আমি বেরিয়ে যাব। এরই মাঝে বিচারক এজলাসে ওঠেন। শাহবাগ থানার একটা মামলার শুনানি শুরু হয়। এ সময় একটু দূরে দাড়িয়ে থাকা সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন, তিনি বহিরাগত না, একজন সাংবাদিক।

এ কথা বলার সাথে সাথে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেই কানের ওপর ঘুষি মারেন। এ সময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে আইনজীবী তাকে টেনেহিঁচড়ে নিয়ে আসেন। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই তার কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করেন। আদালত কক্ষে এ পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাসকামড়ায় চলে যান বিচারক। 

About Syed Enamul Huq

Leave a Reply