ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের। গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের আমলে তিনি ছাত্রলীগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবিও ভাইরাল হয়েছে। আবু বাকের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক।
ডাকসু নির্বাচনে এই ছাত্র সংগঠন মনোনীত প্যানেল থেকে তিনি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যদিও ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন আবু বাকের। আজ শুক্রবার ডাকসু নির্বাচনে জিএস পদে তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এনসিপি থেকে বহিষ্কৃত মাহির সরকার।
গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন আব্দুল কাদের।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
