Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এই সরকার চিন্তার স্বাধীনতাও হরণ করেছে : ড. মনজুর আহমেদ চৌধুরী
--সংগৃহীত ছবি

এই সরকার চিন্তার স্বাধীনতাও হরণ করেছে : ড. মনজুর আহমেদ চৌধুরী

অনলাইন ডেস্কঃ

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, আমাদের সংবিধানে একটা কথা আছে— বাক স্বাধীনতা, আবার চিন্তার স্বাধীনতা। অর্থাৎ আপনি যে চিন্তা করবেন, সেই স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই সরকার আমাদের চিন্তার স্বাধীনতাও হরণ করেছে। গতকাল মঙ্গলবার মাসুদ কামালের ‘অন্য মঞ্চ’ অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন মনজুর আহমেদ।

‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফরমের অনুষ্ঠান থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তারের প্রসঙ্গে ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘এখানে লতিফ সিদ্দিকী বসেছিলেন, উনি হয়তো কিছু চিন্তা করছিলেন; হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করছিলেন। তাকে গ্রেপ্তার করে ফেললেন। সেই সঙ্গে আপনি মঞ্জুরুল ইসলাম পান্নাকে গ্রেপ্তার করলেন, প্রফেসর কার্জনকে আপনি গ্রেপ্তার করলেন, আজকে বা গতকাল আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করলেন। সে সেখানে ছিলেন কি ছিলেন না সেটাও নিশ্চিত না, কিন্তু তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। যারাই কথা বলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে। এটা তো শেখ হাসিনা, আইয়ুব খান, ইয়াহিয়া খান, হোসেন মোহাম্মদ এরশাদের মতো অবস্থা হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘এরা সবসময় বাক স্বাধীনতার কথা বলছেন।

ড. মনজুর আহমেদ বলেন, ‘এই লোকগুলো যে জেলে গেছে কী কারণে তারা জেল খাটবে? জাস্ট একটা কথা বলার জন্য? উনি কাকে ভয় দেখায়? আমরা তো ভয় পাওয়া লোক না। যাদেরকে উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না। শেখ হাসিনার আমলে ক্রসফায়ার-গুম হয়ে যাওয়া উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি।

আমাদেরকে যদি গ্রেপ্তার করতে হয় কিংবা মেরে ফেলতে হয় সেটা সহজ হবে না। যে বাক স্বাধীনতা এতগুলো লোকের জীবনের বিনিময়ে আমরা অর্জন করছি তা হরণ করতে দেওয়া হবে না।’ 

About Syed Enamul Huq

Leave a Reply