Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ
--প্রেরিত ছবি

তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ

বরিশাল প্রতিনধি:

আজ শুক্রবার (২৪ অক্টোবর)  বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলা ৬ নং ফরিদপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কাকরধা কাঁচা বাজার নিউমার্কেট মাঠ প্রাঙ্গনে বিশাল এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। ১৩ জুলাই ২০২৩ ইং থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ উপলক্ষে এক বিশাল কর্মী সবার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাইয়ুম খান সভাপতি ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপি।সভায় সভাপতিত্ব করেন মোঃ আক্কাস গাজী সভাপতি ২ নং ভোজ মহল ইউনিট বিএনপি। উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দলীয় নেতাকর্মী ও সহ যোগী সংগঠনের নেত্রীবৃন্দ। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন , মোঃ গোলাম মোস্তফা সিকদার, মোঃ ডাক্তার রুহুল আমিন গাজী,মোঃ কবিরুল ইসলাম সন্যামত, মোঃ মীর মনিরুল ইসলাম, সিএম মজিবুর রহমান,
মোঃ টিটু মল্লিক সাংগঠনিক সম্পাদক সহ ও অন্যান্য নেত্রীবূন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নাসির হাওলাদার।

About Syed Enamul Huq

Leave a Reply