স্টাফ রিপোর্টার:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব ভাতশালা চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে গতকাল ২৫ অক্টোবর শনিবার এক কর্মী সভার আয়োজন করা হয়। ১৩ জুলাই ২০২৩ ইং থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ উপলক্ষে এ আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাইয়ুম খান সভাপতি ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপি। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ সহিদুল ইসলাম গাজী সভাপতি ৬ নং ওয়ার্ড পূর্ব ভাতশালা ইউনিট বিএনপি ও মোঃ আবু বক্কার সরদার সিনিয়ার সহ সভাপতি ৬ নং ওয়ার্ড পূর্ব ভাতশালা ইউনিট বিএনপি । সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মোজাম্মেল সরদার সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড পূর্ব ভাতশালা ইউনিট বিএনপি । উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দলীয় নেতাকর্মী ও সহ যোগী সংগঠনের নেত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাসেল সরনামত।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
