Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাবি ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা : পাঁচ নিরাপত্তাকর্মী বহিষ্কার
--সংগৃহীত ছবি

ঢাবি ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা : পাঁচ নিরাপত্তাকর্মী বহিষ্কার

অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় ফটকগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সাময়িক বহিষ্কার হওয়া নিরাপত্তাকর্মীরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম; চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বে থাকা প্রহরী মো. সংগ্রাম হোসেন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম এবং কার্জন হলের পেছনের ফটকের মো. আলী আহমেদ। সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে তালা দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন বুধবার ওই পাঁচ প্রবেশদ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।এ ব্যাপারে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর যারা ওই প্রবেশদ্বারে তালা লাগিয়েছিল, তাদের খোঁজা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

About Syed Enamul Huq

Leave a Reply