Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান; জুলাই যুদ্ধা ও যুবদল নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান; জুলাই যুদ্ধা ও যুবদল নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরে জুলাই যুদ্ধা ও যুবদল নেতা টুটুল পাটোয়ারীর বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (১৬ নভেম্বর) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলী রাজা পাটোয়ারী বাড়ির টুটুল পাটাওয়ারীর বাড়ীর পাশে রাত ৯ টা থেকে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্প। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, একটি রডের পাইপ, একটি দেশীয় রামদা, দুইটা নান চাকু উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাঈম। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
টুটুল পাটোয়ারী দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সদস্য। এ বিষয়ে জানতে চাইলে টুটুল পাটোয়ারী বলেন, সেনাবাহিনী এসব জিনিস কোথায় পেয়েছে তা আমি জানিনা। আমি দীর্ঘদিন থেকে দালাল বাজার থাকি। বাড়িতে আমার থাকা হয় না। এসব বিষয়ে আমি কিছু জানি না।

About Syed Enamul Huq

Leave a Reply