জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, শিবিরের সঙ্গে বসে জুন মাসেই আন্দোলন নিয়ে পরিকল্পনা করেছেন তারা।
মুনতাসির এক ভিডিওতে বলেন, ‘আমাকে তারা বলে, আপনি তো দলের প্রতি লয়াল না, কেন লয়াল না? আপনি জামাত-শিবিরকে আন্দোলনের ক্রেডিট দিয়ে দিছেন। কেন দেব না ভাই? সেই সময় ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, সাদ্দাম ভাই, সিবগাতুল্লাহ ভাই তাদের সঙ্গে বসে আমরা আন্দোলন সংগ্রামের পরিকল্পনা করেছি।’
মুনতাসির আরো বলেন, ‘এই ফার্মগেটে বসেছিলাম, জুলাই নয় জুন মাসেই যখন কোটা আন্দোলন শুরু হয়েছে তখন ছাত্রশিবিরের সঙ্গে আমরা বসেছি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
