Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাতক্ষীরায় স্বাধীনতাবিরোধীদের ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর
--মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে বুধবার সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে শহর ছাত্রদল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় স্বাধীনতাবিরোধীদের ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

অনলাইন ডেস্ক:

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সব স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচির আয়োজন করে শহর ছাত্রদল।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নগর ঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ, সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈম প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।

শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহিন ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে, তার জন্য আজও তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই। এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা স্বাধীনতাবিরোধী সব শক্তিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি  বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply