Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঢাকায় ঘন কুয়াশা, নামতে পারেনি আন্তর্জাতিক ৯ বিমান
--ফাইল ছবি

ঢাকায় ঘন কুয়াশা, নামতে পারেনি আন্তর্জাতিক ৯ বিমান

অনলাইন ডেস্ক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ৯টি আন্তর্জাতিক ফ্লাইট। ঘন কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প তিন বিমানবন্দরে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত না-নামা ফ্লাইটগুলোকে বিকল্প তিন বিমানবন্দরে পাঠানো হয়। পরে এসব ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংকক চলে যায়।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি কলকাতা বিমানবন্দরে ও একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply