Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না : আমির হামজা
--মুফ‌তি আমির হামজা

সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না : আমির হামজা

অনলাইন ডেস্ক:

কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নের জামায়া‌তের এম‌পি প্রার্থী ও ইসলা‌মিক বক্তা মুফ‌তি আমির হামজা বলেছেন, ‘সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রা‌তে কু‌ষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়া‌র্ড জামায়া‌তের নির্বাচনী অফিস উদ্বোধনকালে তি‌নি এমন মন্তব্য ক‌রেন। এ সময় জামায়া‌তে ইসলামীর ওয়ার্ড পর্যা‌য়ের নেতাকর্মী ও সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।

আমির হামজা ব‌লেন, ‘আমার মনে হয় এভা‌বে হঠাৎ আমা‌দের সাম‌নে থে‌কে আমা‌দের অভিভাবক আক‌স্মিক বিদায়ও নি‌ত না। এজন্য আমরা তা‌দের‌কেই দায়ী কর‌ছি যারা এই অকারেন্স ও মব তৈ‌রি ক‌রে‌ছে।’

এ সময় একটি গণমাধ্যমের প্রতি‌নি‌ধির নাম উল্লেখ করে তিনি ব‌লেন, ‘বি‌ভিন্ন গো‌য়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সা‌লের কাটছাঁট ক‌রা ভি‌ডিও কারা ছড়ি‌য়ে‌ছে তা‌দের নাম জান‌তে চে‌য়ে‌ছে। আমরা সেই নামগু‌লো দি‌য়ে‌ছি এবং শা‌স্তিও দা‌বি ক‌রে‌ছি।’তি‌নি আরো ব‌লেন, ‘বি‌রোধিতায় যারা আছে তারাই এসব তৈ‌রি করছে।

আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষ‌য়ে আমির হামজা ব‌লেন, ‘আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চে‌য়ে‌ছি এবং ভুল স্বীকার করে‌ছি। আবার ২০২৬ সা‌লেও ভুল স্বীকার করলাম।’

আওয়ামী সরকা‌রের সা‌বেক মন্ত্রী ডা. মুরা‌দ হাসা‌নের উদাহ‌রণ টে‌নে তিনি ব‌লেন, ‘টাকলা মুরাদ জাইমা রহমান‌ ও তা‌রেক রহমানকে নি‌য়ে যে বিশ্রী কথা ব‌লে‌ছেন। তার বিরু‌দ্ধে তো আপনারা এই কয় বছ‌রে একটা কথাও বল‌লেন না। সুতরাং এগু‌লো যে আপনারা কেন ক‌রে‌ছেন আমরা তা বু‌ঝে ফে‌লে‌ছি।’

ঝাড়ু মি‌ছিল প্রস‌ঙ্গে হামজা বলেন, ‘আপনারা মি‌ছিল কর‌বেন, আপনা‌দের মা-বোন নেই? আপনা‌দের মে‌য়ে নেই, স্ত্রী নেই? তা‌দের‌কে দি‌য়ে করান! লাইলা বেগ‌মের ম‌তো এরকম ম‌হিলা তিন শ টাকা দি‌য়ে ভাড়া করা লাগ‌বে কেন? এই ম‌হিলা তো এখন বিপ‌দে আছে। ম‌হিলার খোঁজ নি‌য়ে‌ছি। এখন বল‌ছে কি কর‌তে গেলাম আমি, তিন শ টাকা নি‌তে গি‌য়ে এখন দেখ‌ছি ৩০ হাজার চ‌লে যা‌বে। ’ এ সময় আগামী‌তে এমন ভুল আর না করার আহ্বান জানান জামায়া‌তের এই প্রার্থী।

About Syed Enamul Huq

Leave a Reply