Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিক আকাশের পিতা মো. আবুল বাশার মারা গেছেন
--প্রেরিত ছবি

সাংবাদিক আকাশের পিতা মো. আবুল বাশার মারা গেছেন

স্টাফ রিপোর্টার:

দৈনিক সকালবেলার স্টাফ রিপোর্টার মো. রবিউস সানি আকাশ এর পিতা মো. আবুল বাশার আজ (৭ ফেব্রুয়ারী) ভোর ৫ টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন )। মরহুম মো. আবুল বাশার ১৯৪৮ সালের ১২ মার্চ লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড, বাঞ্চানগর, এলাহী বক্স কেরানী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুকালে তিন ছেলে তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। দৈনিক সকালবেলা পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ্তায়ালা মরহুমের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন, আমিন।

About Syed Enamul Huq

Leave a Reply