রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে সংগত কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন এবং রাজনীতির যে রেইস, সেখানে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে। বিএনপির জন্যও অপরিহার্য হয়ে পড়বে, জামায়াতের জন্যও অপরিহার্য হয়ে পড়বে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।
তিনি বলেন, বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন, তারা এক পক্ষে থাকবেন। আর যারা ব্যর্থ হবেন, তারা দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন।
অন্যদিকে জামায়াত যদি দেখে, সরকারের জনপ্রিয়তা তুঙ্গে, তারেক রহমান খুব ভালো করছেন, তারা কোনো অবস্থাতে পেরে উঠছেন না, তখন মাঠের রাজনীতি করার জন্য, সংখ্যাধিক্য দেখানোর জন্য আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে।
তিনি আরো বলেন, ইন্টারন্যাশনালি যদি দেখেন, আপনি স্পষ্ট দেখবেন, ইউনূস সরকারের পতন, অতিদ্রুত নির্বাচন, তারেক রহমান সরকারের অভিযাত্রা, এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
