স্বাধীনতার পরে দেশ সবচেয়ে বড় মহাসংকটে পড়ে গেছে বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি অভিযোগ করেন, এই সংকটের পেছনে সবাই দায়ী। প্রধানত দায়ী অভাবগ্রস্ত রাজনীতিবিদ, মন্ত্রী বা আমলারা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এমন অভিযোগ করেন তিনি।
গোলাম মাওলা রনি বলেন, ‘দেশের এই সংকটের জন্য কে দায়ী? আমি-আপনি, অনেকে দায়ী। সবার হাতে কমবেশি এই দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে।’
তিনি বলেন, ‘ধরুন যে মানুষটির ঢাকা শহরে একটি ফ্লাট নেই, যার একটা ভালো গাড়ি নেই কিন্তু তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যান তার একটি স্বাক্ষরে হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়। সে সরকারি আমলা হোক, মন্ত্রী হোক বা সাংবিধানিক কোনো পদে থাকেন। তাদের মধ্যে যখন এই অভাববোধ থাকে তারা ৯৯ শতাংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
