হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর (ব্লু হাউস) এই ঘটনাকে গুরুতর হিসেবে উল্লেখ করেছে এবং ঘটনার উৎস শনাক্ত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
ব্লু হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ দল ইতোমধ্যে জাহাজটির ক্ষয়ক্ষতি পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে তারা জাহাজের পেছনের বাম দিকের অংশে ক্ষতির চিহ্ন শনাক্ত করেছেন।
জানা গেছে, জাহাজটি পরিচালনা করছিল দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি এইচএমএম। ঘটনার পর জাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।
সূত্রঃ আলজাজিরা
দৈনিক সকালবেলা National Daily Newspaper
