Monday , 24 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
--ফাইল ছবি

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার রাতেই এ সতর্কবার্তা দেওয়া হয়। তবে এই লঘুচাপের নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম বলেই জানান আবহাওয়াবিদেরা। এতে বেশি বৃষ্টিও হবে না।

সোমবার (২৪ আগস্ট) বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আর রাজধানীতেও দুপুর থেকে বিকালের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে।

চলতি মাসে ইতোমধ্যে দুই দফায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে তাতে খুব বেশি বৃষ্টি হয়নি। এবারের লঘুচাপটির আবার নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কমে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। আজ সকালে তিনি গণমাধ্যমকে বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হয়তো কিছুটা বাড়তে পারে। তাতে সাময়িক স্বস্তি মিলতে পারে।

আবহাওয়ার বার্তায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রোববার দেওয়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবারের এ লঘুচাপ বাংলাদেশে তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না। এ সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টি বাড়তে পারে। আর এর দুই দিন পর আবার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আজ দুপুর বা বিকালের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টি বেশি হবে না।

গতকালের চেয়ে আজকের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আবহাওয়ার বার্তায় বলা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply