October 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি ... Read More »
October 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়নি। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেটা বলেছে। তারা আমাদের ... Read More »
October 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলে সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কি না, এমন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে এমন প্রশ্ন তোলেন তিনি।এদিন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চেয়ে বদিউল মজুমদারের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল ... Read More »
October 22, 2025
Leave a comment
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন প্রদান করেছে গাজীপুর মহানগর পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ... Read More »
October 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যাওয়া লাগতে পারে’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থদের দায় এড়ানো যায় না, আর এ ব্যর্থতার দায়ে শীর্ষে রয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।’ আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। ... Read More »
October 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশে পশু খাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক ... Read More »
October 22, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ৯ম বারের মতো উদ্যাপন করা হবে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। এই দিবসটি উপলক্ষে সরকারসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় সড়ক ভবনের মূল গেইটের হাতিরঝিল থেকে এক ... Read More »
October 21, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হামাসের অবস্থানগুলোতে মঙ্গলবার (২১ অক্টোবর) একাধিক ইসরায়েলি প্রাণঘাতী হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ১১ দিন ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ করেন। শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে আমির বলেন, ‘আমরা ফিলিস্তিনে ইসরায়েলের সব চুক্তি লঙ্ঘন করা কার্যক্রমের নিন্দা জানাই। বিশেষ করে গাজা ... Read More »
October 21, 2025
Leave a comment
বিদেশ ডেস্কঃ তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেছেন এক নারী। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, নিজের ফ্ল্যাটে আগুন লাগানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। তেলাপোকা মারার জন্য দাহ্য স্প্রে ব্যবহার করতে গিয়ে তিনি পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেন। স্থানীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স বিশের কোঠায়। তিনি বলেছেন, তেলাপোকা মারতে একটি লাইটার ... Read More »
October 21, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে।’ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ... Read More »