Sunday , 30 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Author Archives: Syed Enamul Huq

ধানের শীষের বদলে বিএনপি নেতাদের হাতে হারিকেন : তথ্যমন্ত্রী

ধানের শীষের বদলে বিএনপি নেতাদের হাতে হারিকেন : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: হারিকেন ধরা বিএনপিকে হয়তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, মুসলিম লীগের প্রতীক প্রথমে ছিল সাইকেল। পরবর্তীতে প্রতীক করে হারিকেন। কিন্তু হারিকেন দিয়েও বর্তমানে মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না। তেমনি বিএনপি তাদের ধানের শীষ মার্কা বাদ দিয়ে হারিকেন ধরেছে। ... Read More »

সিলেট থেকে নিউইয়র্কে বিমান যাবে সরাসরি : প্রতিমন্ত্রী

সিলেট থেকে নিউইয়র্কে বিমান যাবে সরাসরি : প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে বিমানের ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে এ বিমানবন্দরে উন্নয়নকাজ করা হচ্ছে। ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণ করাসহ সিলেট ওসমানী ... Read More »

আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না : কাদের

আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না : কাদের

অনলাইন ডেস্ক: বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগকর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না। আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ ... Read More »

এসডিজি অর্জনে সংসদ সদস্যগণের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

এসডিজি অর্জনে সংসদ সদস্যগণের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

অনলাইন ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে সংসদ সদস্যগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এমডিজি অর্জনে সাফল্যের ধারাবাহিকতায় এসডিজির ক্ষেত্রেও বাংলাদেশ সাফল্যের স্বাক্ষর রাখছে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের গৃহীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সহযোগী হিসেবে সংসদ সদস্যগণও সক্রিয় অংশগ্রহণ করছেন। আজ শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনএফপিএ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এম্বাসেডর ইব পেটারসেনসহ ইউএনএফপিএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ... Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তা সরকারের

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তা সরকারের

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানির সংকটের মধ্যে কৃচ্ছ্র সাধনে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এক দিনের পরিবর্তে দুই দিন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শুক্রবার (১২ আগস্ট) বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয় সম্মেলন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না সে ... Read More »

মহেশখালীতে আলোচিত এস আই পরেশ হত্যা মামলার এক আসামি গ্রেফতার

মহেশখালীতে আলোচিত এস আই পরেশ হত্যা মামলার এক আসামি গ্রেফতার

জে এইচ এম ইউনুস (কক্সবাজার প্রতিনিধি), ১১/০৮/২২ মহেশখালীতে বহুল আলোচিত এসআই পরেশ কারবারি হত্যা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে। অদ্য ১১/৮/২২ বৃৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকার সময় কালামারছড়া এলাকার নোনাছড়ি বাজার থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী নূর হোসেন প্রকাশ নূর হোসেনকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার মহেশখালীী উপজেলাধীন হোয়ানক ইউনিয়নের পুই ছাড়া গ্রামের মৃত্যু আবুল কালামের ছেলে বলে জানা ... Read More »

সুনামগঞ্জের সীমান্তে বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলন ও পরিবহন করতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছে ৫০ হাজার শ্রমিক

সুনামগঞ্জের সীমান্তে বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলন ও পরিবহন করতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছে ৫০ হাজার শ্রমিক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত নদী ও ছড়াগুলো দিয়ে পাহাড়ী ঢলের সাথে ভেসে আসা কয়লার গুড়া ও চুনাপাথর উত্তোলন ও বিক্রি করে ৫০ হাজার শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করলেও গত কয়েক বছর ধরে বিজিবি’র বাধার মুখে সঠিকভাবে উত্তোলন ও পরিবহন করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরাও সঠিকভাবে পরিবহন করতে না পেরে এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। দেশের অভ্যন্তরের সীমান্ত নদী ও ছড়া থেকে নির্বি ঘ্নে বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলন, পরিবহন ও বিক্রির দাবী ভুক্তভোগীদের। সরজমিন ঘুরে দেখা যায়, পাহাড়ী ঢলের পানির সাথে ভেসে আসা কয়লার গুড়া স্থানীয়ভাবে যাকে বাংলা কয়লা হিসেবে পরিচিত এবং চুনাপাথর পানি ও মাটির নীচ থেকে কোদাল,বেলছা, ঠেলাজাল ও ছালুন দিয়ে জীবনের ঝুকি নিয়ে উত্তোলন করছেন শত শত নারী পুরুষ। উত্তোলিত বাংলা কয়লা ও চুনাপাথর স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে প্রতিদিন ৩-৫শ টাকা রোজগার করে সংসারের ব্যয় নির্বাহ করছেন তারা। উত্তোলণে নিয়েজিত শ্রমিকরা জানান, গত কয়েক বছর ধরে কয়লা ও চুনাপাথর উত্তোলন করতে গেলে বিজিবি’র  সদস্যরা বাধা দেন এবং কোন কোন সময় দৌড়াইয়া তাদেরকে বাড়ীতে নিয়ে যান। ফলে তাদের জীবন জীবিকায় মারাত্মক হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করা হয়। স্থানীয় কয়লা শ্রমিক দিলবাহার জানান, আমাদের জায়গা জমিতে পাহাড়ী বালি, চুনাপাথর ও কয়লা পড়ে নষ্ঠ হয়ে গেছে। কোন ফসল হয় না। ইমফোর্টের মাধ্যমে আগে কয়লা আসতো সেখানে কাজ করে জীবন জীবিকা  নির্বাহ করতাম। বর্তমানে ইনফোর্ট বন্ধ থাকায় বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলন করে কোনমতে বেচে আছি। বর্তমানে বিজিবি’র সদস্যরা বাধা দেয়ায় কোন ব্যবসায়ী বাংলা কয়লা কিংবা চুনাপাথর কিনতে চায় না। আমরা খুব কষ্ঠে আছি। প্রধানমন্ত্রীর কাছে আবদার করছি, আমাদের দেশের ভেতরে নির্বিঘ্নে বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলন করে বিক্রির সুযোগ চাই। আমরা চুরি করি না। কষ্ট করে জীবন বাজি রেখে পানিতে ডুবিয়ে এসব কয়লা আহরন করি। ছাড়াগাও গ্রামের দিনমজুর রহিম  জানান, আমরা রাতের আধারে  ভারতে গিয়ে কয়লা কিংবা চুনাপাথর আনি না। দেশের ভেতরে আমাদের জায়গা জমি উপর থেকে দিন দুপুরে কয়লা চুনাপাথর কুড়াইয়া তুলি কিন্তু বিজিবি’র সদস্যদের বাধার কারণে এসব বিক্রি করতে পারছি না। কারণ ব্যবসায়ীরা এসব মাল নিতে পারে না।   চানপুর গ্রামের হতদরিদ্র রুবেল জানায়, কি করে কামু, দেশে ত কোন কলকারখানা নাই, ব্যবসা বানিজ্যও বন্ধ। আগে কয়লা কোয়ারীতে কাম করতাম সেটাও বন্ধ। চানপুর ছড়াতে গিয়ে মাটি কুইড়া কিছু বাংলা কয়লা ও চুনাপাথর উঠাই বেছতাম। এখন সেটাও বন্ধ। বিজিবি’র সদস্যরা দৌড়াইয়া বাড়িতে নিয়ে আসে। তাদের কথা না শুনলে মারপিটও করে।   শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান মিয়া জানান, আমাদের দেশে কোন শিল্পকলকারখানা নাই। পাহাড় থেকে বালি পইড়া ফসলী জমিও নষ্ট হয়ে গেছে। হাজার হাজার বেকার নারী পুরুষ পাহাড়ী ছড়াগুলোতে মাটি খুড়ে বাংলা কয়লা ও চুনাপাথর তুইল্লা বেইচ্ছা সংসার চালায়। গত কয়েক বছর ধরে বিজিবি ও পুলিশের সদস্যরা এসে তাতে বাধা দেয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা শ্রমিকদের কাছ কিনে কিছু লাভ করতে চাইলেও পারে না। কারণ তাদের ক্রয়কৃত বাংলা কয়লা ও চুনাপাথর পরিবহণে বিজিবি বাধা দেয়। প্রধানমন্ত্রীর কাছে দাবী আমাদের এলাকার সাধারন মানুষ যাতে নির্বিঘেœ বাংলা কয়লা ও চুনাপাথর তুলে বিক্রি করে জীবন জীবিকা চালাতে পারে সে দেখি নজর দিন। আমরা চাই এলাকার মানুষ শান্তিতে বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলন করুক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে বিনা বাধায় এসব মালামাল পরিবহন করতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, গত বছর আমি কিছু বাংলা কয়লা কিনে খুবই ক্ষতির মুখে পড়েছিলাম। হক পয়সা দিয়ে মাল কিনে পরিবহন করতে পারি না। নানান জায়গা ধরনা দিতে দিতে জান শেষ। এ বছর বাংলা কয়লা কিংবা চুনাপাথর কিনার আগ্রহ নাই।   কুড়িয়ে তোলা বাংলা কয়লা ও চুনাপাথর উত্তোলনের বিজিবি’র সদস্যদের বাধার বিষয়ে ২৮ বিজিবি’র কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাহবুবুর রহমান এর বক্তব্য জানতে চাইলে বার বার কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।   সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন জানান, তাহিরপুর সীমান্ত এলাকার ছড়াগুলোতে পাহাড়ী ঢলের পানির সাথে ভেসে আসা কয়লা ও চুনাপাথর কুড়িয়ে হাজারো শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করছে। কয়লা, পাথর বিএমডি’র নিয়ন্ত্রনাধীন। আমি নিজে উপস্থিত থেকে দেখেছি নারী পুরুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত মশারী জাতীয় জাল দিয়ে পানি ও মাটি সেকে কয়লা ও চুনাপাথর উত্তোলন করে দৈনিক ৪-৫শ টাকা রোজগার করছে। মানবিক কারণে তাদের বিরুদ্ধে কোন ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করছি না। Read More »

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মহেশখালী পৌর আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মহেশখালী পৌর আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মহেশখালী পৌর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১আগষ্ট বৃহস্পতিবার দুপুর দুইটায় মহেশখালী পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন   কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ,প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ নুরুল আমিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ – সভাপতি এম আজিজুর ... Read More »

চাকরিপ্রার্থীদের কাছ থেকে ২ কোটি টাকা আত্মসাৎ

চাকরিপ্রার্থীদের কাছ থেকে ২ কোটি টাকা আত্মসাৎ

অনলাইন ডেস্ক: এসএসসি পাসে ৪০ হাজার টাকা বেতনের চাকরি, সঙ্গে থাকছে আরো অনেক সুযোগ-সুবিধা। এমন প্রলোভন দেখিয়ে পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এরপর চাকরির ভুয়া কনফারমেশন লেটারও দেওয়া হতো। চাকরিতে ল্যাপটপ ও মোটরসাইকেল দেওয়ার লোভ দেখিয়ে ‘সিকিউরিটি মানি’ হিসেবে নেওয়া হতো টাকা। এভাবে বিভিন্ন অজুহাতে প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে অন্তত দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ... Read More »

শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল: প্রতিমন্ত্রী ইন্দিরা

শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল: প্রতিমন্ত্রী ইন্দিরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি  বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সংবিধানে নারীর সমঅধিকার নিশ্চিত করেন। এর ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ ... Read More »