May 4, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী দীর্ঘ আড়াই মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হলেও অচলাবস্থা কাটেনি। শিক্ষকরা শ্রেণিকক্ষে না ফেরায় রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্য পরিস্থিতি নিরসনের জন্য পৃথক পৃথকভাবে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষক সমিতির নেতাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসিসহ ... Read More »
May 4, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ মায়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় এ সময়ের মধ্যে তাদের প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিনের এই সংকটের এখনো কোনো কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়নি। রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসন : ... Read More »
May 4, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ চলতি বছর হজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২টি, সৌদি এয়ারলাইনস ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে। ... Read More »
May 4, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকড হয়েছে। এ কারণে সেখানে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড করা হয়। এ সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই অপ্রত্যাশিত ঘটনাকে অত্যন্ত ... Read More »
May 4, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ রাখাইনে মানবিক করিডরে চালুর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, রাখাইনে একটি মানবিক করিডর চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। রবিবার রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা ... Read More »
May 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ‘পানিদূষণের জন্য দায়িদের তালিকায় শীর্ষে গার্মেন্টস ও দ্বিতীয় অবস্থানে রয়েছে চামড়া শিল্প। এর মধ্যে ৬৭ ভাগ পানি দূষণের ঘটনা ঘটে গার্মেন্টসশিল্পের বর্জ্যে। দরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষেরা এই দূষিত পানি পান করেন এবং চাষের কাজে ব্যবহৃত হয়। যা জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকিতে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণে আন্তর্জাতিক পিফাস নিষিদ্ধকরণ নীতিমালা গ্রহণ করতে হবে।’শনিবার রাজধানীর একটি হোটেলে ওয়াটারকিপার্স ... Read More »
May 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ১৭ সেপ্টেম্বর, ২০০৭। প্রথম আলোর সাপ্তাহিক আয়োজন ‘আলপিনে’ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন আঁকা হয়। ইসলাম বিদ্বেষ এবং নাস্তিক্যবাদ প্রচারই যে পত্রিকাটির উদ্দেশ্য তারা এ ধরনের কার্টুন ছেপেছিল ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার জন্য, পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করতে। পবিত্র ইসলাম বিদ্বেষ প্রথম আলো ও ডেইলি স্টারের একটি মজ্জাগত চরিত্র। আর যখনই তারা সুযোগ পায় তখনই ... Read More »
May 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সফর শেষে আগামী ৫ মে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। Read More »
May 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ চলতি বছর হজ করার উদ্দেশ্যে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৩টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ১৭ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ জন হজযাত্রী রয়েছেন। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদি এয়ারলাইনসের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১২টা ফ্লাইট পরিচালনা করছে। শনিবার ... Read More »
May 3, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’। ১৯৪৮ সালে গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৯ নম্বর অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তখন থেকে সংবাদপত্রের স্বাধীনতা অনেক ... Read More »