Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আমসহ যা যা পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আনারস উপহার পাওয়ার তিন দিন পর আম, ইলিশ মাছ ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব ‘শুভেচ্ছা উপহার’ পাঠানো হয়। এর আগে গত ২৩ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আনারস পাঠিয়েছিলেন।আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানে করে পাঠানো ... Read More »

জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী

জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন।  কাজেই তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি-বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণশক্তি। এটুকু মনে রাখতে হবে।’ বুধবার (২৬ জুন) এসএসএফের ... Read More »

জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন : প্রধানমন্ত্রী

জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন এবং খেতে খেতেই ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন।তিনি বলেন, জিয়ার নির্দেশে অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা; স্বাধীন দেশের এক কলঙ্কজনক অধ্যায়। স্বাধীনতা বিরোধীদের ছেড়ে দিয়ে প্রমাণ করেছে, সে পরাজিত শক্তির দালাল ছিলো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না জিয়া। জিয়ার সাড়ে ৫ বছরের শাসন আমলে ২১টি ক্যু/পাল্টা ক্যু হয়। ... Read More »

এমপি আনার হত্যা : অন্যতম আরো দুই আসামি গ্রেপ্তার

এমপি আনার হত্যা : অন্যতম আরো দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার দুপুর থেকে হেলিকপ্টারে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। ডিবি সূত্র ... Read More »

আসামিদের ধরতে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযানে ডিবি

আসামিদের ধরতে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযানে ডিবি

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই পলাতক আসামিকে ধরতে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।ডিবি সূত্র জানিয়েছে, এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই আসামি  ফয়সাল ও মোস্তাফিজ পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য আছে। তাদের গ্রেপ্তারে বুধবার (২৬ জুন) দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি ... Read More »

‘ইউরোপে দেশ থেকে দেশে ট্রেন যায়—তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়?’

‘ইউরোপে দেশ থেকে দেশে ট্রেন যায়—তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়?’

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ-ভারতের রেলযোগাযোগ রয়েছে, সেটি আরো বিস্তৃত করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন গেলে সার্বভৌমত্ব নষ্ট হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যায়, তাতে কী তাদের সার্বভৌমত্ব নষ্ট হয়? বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি  এসব কথা বলেন। তিস্তা চুক্তি ... Read More »

‘জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছিল’

‘জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছিল’

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছিল, যা জাতির জন্য লজ্জাজনক।’ আজ বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের ... Read More »

নোবেল প্রাইজের আকাঙ্ক্ষা আমার মধ্যে কখনো ছিল না: প্রধানমন্ত্রী

নোবেল প্রাইজের আকাঙ্ক্ষা আমার মধ্যে কখনো ছিল না: প্রধানমন্ত্রী

Online Desk:নোবেল পুরস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে কখনো ছিল না, এখনো নেই। কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নাই, পয়সাও নাই। আমি জানি, এসব পুরস্কার যারা পান, তার পেছনে একটি রাজনীতি থাকে। আর আমি কখনও ওটা চাইনি। আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ... Read More »

৩ ঘণ্টা নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯ এ কল

৩ ঘণ্টা নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯ এ কল

Online Desk: যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় জরুরি অবতরণ করেছে। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা, এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১২৭) পাইলটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল ... Read More »

চার বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

চার বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্কঃ দেশের চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে যেসব জায়গায় তাপপ্রবাহ বিরাজ করছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ... Read More »