Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

রাতেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রাতেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্কঃ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর ... Read More »

মবের চাপেই সন্ত্রাসবিরোধী মামলা দেয় পুলিশ : ইমি

মবের চাপেই সন্ত্রাসবিরোধী মামলা দেয় পুলিশ : ইমি

অনলাইন ডেস্কঃ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাওয়া শেখ তাসনিম আফরোজ ইমি অভিযোগ করেছেন মবের চাপেই তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছিল পুলিশ। ৭ মার্চের ভাষণ বাজিয়ে কারাগারে যাওয়া ইমি বলেন, ‘মুক্তিযুদ্ধকে ধারণ করা কোনো অপরাধ হতে পারে না। যারা মুক্তিযুদ্ধকে অন্তর দিয়ে লালন করেন স্বাধীন দেশে তাদের অবশ্যই জায়গা থাকা উচিত।’ দুই মাস কারাভোগের পর আজ বৃহস্পতিবার ... Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে। এ সময় মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। সূত্রঃ বাসস Read More »

সামনের দিনে বাড়তে পারে বৃষ্টি

সামনের দিনে বাড়তে পারে বৃষ্টি

অনলাইন ডেস্কঃ আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা ... Read More »

জ্বালানি তেল ভারতে পরিশোধন করে দেশে আনতে চায় সরকার

জ্বালানি তেল ভারতে পরিশোধন করে দেশে আনতে চায় সরকার

অনলাইন ডেস্কঃ জ্বালানি তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে ভারতের সঙ্গে জিটুজি পর্যায়ে (সরকার-টু-সরকার) তেল পরিশোধনের একটি প্রস্তাব দিয়েছে সরকার। ১৬ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ‘জরুরি’ হিসেবে চিহ্নিত এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করার অনুরোধ জানানো হয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) একটি সূত্র টিবিএসকে জানিয়েছে, চিঠিটি পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয় এবং দক্ষিণ ... Read More »

প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার হওয়া উচিত

প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার হওয়া উচিত

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র মৈত্রীর নেত্রী ইসরাত জাহান ইমু। বুধবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হামে আক্রান্ত হয়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইসরাত জাহান ইমু বলেন, ‘সারাদেশে দেড় হাজারেরও বেশি ... Read More »

সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪৩ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১০ জন। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনে ... Read More »

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছে। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ ... Read More »

জুনের মধ্যে সব সেনা ফিরবে ব্যারাকে

জুনের মধ্যে সব সেনা ফিরবে ব্যারাকে

অনলাইন ডেস্কঃ আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং ... Read More »

ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার

ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্কঃ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা সেই মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করা প্রয়োজন। বুধবার (৬ মে) সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ... Read More »