Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃ সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ৭২ জন এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৪ জন। ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ ... Read More »

সৌদি পৌঁছেছেন ৪১৬২৯ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১৬২৯ বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্কঃ চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কর্মকর্তারা আজ শনিবার (২মে) এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ... Read More »

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচির ব্যাঘাতের কারণে ভয়াবহ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ২৫০ জনের বেশি মারা গেছে, যাদের বেশির ভাগই শিশু। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক ওয়েবসাইট সায়েন্সের এক প্রতিবেদনে এই উদ্বেগজনক  তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ... Read More »

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সরকারপ্রধান হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর। এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন। দিনের কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী ... Read More »

২০ জেলার জন্য জরুরি সতর্কবার্তা আবহাওয়া অফিসের

২০ জেলার জন্য জরুরি সতর্কবার্তা আবহাওয়া অফিসের

অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ২০টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ... Read More »

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সিলেট সফর করবেন। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগাদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ... Read More »

জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির

অনলাইন ডেস্কঃ সাত দিনের সফরে জাপান গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। শনিবার (২ মে) রাত ৩টায় তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জামায়াতে ইসলামীর পক্ষ ... Read More »

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

অনলাইন ডেস্কঃ পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই দূষণে আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন শহর। আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৭৬; অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে ভারতের রাজধানী দিল্লি ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় নম্বরে। এ ছাড়া ১৪৩ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে।আজ শনিবার (২ মে) সকাল ৮টার ... Read More »

শ্রমজীবী মানুষ হিসেবে বেশি বঞ্চনার শিকার সাংবাদিকরা : কাদের গনি চৌধুরী

শ্রমজীবী মানুষ হিসেবে বেশি বঞ্চনার শিকার সাংবাদিকরা : কাদের গনি চৌধুরী

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মানুষ হিসেবে বাংলাদেশের সাংবাদিকরা বেশি বঞ্চনার শিকার হচ্ছেন। অধিকাংশ মিডিয়ার সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা দেন না। অথচ ওয়েজবোর্ডে বেতন দেওয়ার মিথ্যা তথ্য দিয়ে বিজ্ঞাপন নেন। এসব পত্রিকার মালিকদের বিরুদ্ধে ইউনিয়নকে সক্রিয় হতে হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ... Read More »

শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

শিশু যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত জ্যামাইকায় মসজিদের ইমামের রিরুদ্ধে দুই মেয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড। ২১ ও ২৭ এপ্রিল সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে দুই মেয়ের ওপর যৌন নিপীড়ন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬৫ বছর বয়সী তাজুল ইসলাম। কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা অভিযোগ ... Read More »