Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

অবাধ, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

অবাধ, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ... Read More »

সারা দেশে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ

সারা দেশে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ

অনলাইন ডেস্ক: দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ যুবলীগ। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে সংসদীয় আসনভিত্তিক এবং দেশের সব জেলা-মহানগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে ও ... Read More »

একের পর এক প্রকল্প কিন্তু ডাক বিভাগের সেবাগ্রহীতা কমছে

একের পর এক প্রকল্প কিন্তু ডাক বিভাগের সেবাগ্রহীতা কমছে

অনলাইন ডেস্ক: ডাক বিভাগকে ডিজিটাল করে সেবাগ্রহীতা বাড়াতে গত ১৫ বছরে সাতটি প্রকল্প নেওয়া হয়। শিগগির নতুন আরো একটি প্রকল্প নেওয়া হবে। এর পরও ডাক বিভাগের সেবাগ্রহীতা দিন দিন কমছে। এর মধ্যে পাঁচটি প্রকল্পের কাজ শেষ। দুটি প্রকল্প চলমান। নির্বাচনের আগে নতুন প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডাক বিভাগ সূত্রে জানা যায়, ... Read More »

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : মেডিক্যাল বোর্ড

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : মেডিক্যাল বোর্ড

অনলাইন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তিনি মৃত্যুঝুঁকিতে আছেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। আজ সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী। অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে ... Read More »

রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী

রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, কিছু সমস্যায় আমরা আছি। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে―আমি বলছি, রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষণ খাবার আছে ততক্ষণ আমরা চিন্তা করি না।’ দেশের প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে চাষের আওতায় আনার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ফসল ফলাব, নিজের খাবার নিজেরা খাব, কেনাকাটা বা খরচ ... Read More »

আরো ৫ কোটি ডিম আমদানির অনুমোদন

আরো ৫ কোটি ডিম আমদানির অনুমোদন

অনলাইন ডেস্ক: ডিমের বাজারে স্থিতিশীলতা ফেরাতে আরো পাঁচ কোটি ডিম আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন করে আরো পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এক কোটি করে পাঁচটি প্রতিষ্ঠান এই ডিম আমদানি করবে। তবে এবার ডিম আমদানির শর্ত বাড়ানো হয়েছে। আগে চারটি শর্ত থাকলেও ... Read More »

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান

অনলাইন ডেস্ক: জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। কোমুরার বক্তব্য উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, ‘জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়। ’ তিনি বলেন, ... Read More »

সুশীল পণ্ডিতদের কথায় কান দেবেন না : পরিকল্পনামন্ত্রী

সুশীল পণ্ডিতদের কথায় কান দেবেন না : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ঢাকার সুধীসমাজ আর কিছু পণ্ডিত আছেন, যাঁরা বোঝাতে চান বাংলাদেশের মানুষ নাকি কষ্টে আছে। মানুষ নাকি ভোট দিতে পারে না। যাঁরা এমন কথাবার্তা বলেন, তাঁরা দেশে অশান্তি সৃষ্টি করতে চান। কোনো পণ্ডিতের কথায় আপনারা কান দেবেন না। শনিবার (৭ অক্টোবর) শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও শোভাযাত্রা শেষে আলোচনাসভায় তিনি এসব ... Read More »

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিকেলে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিকেলে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শনিবার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদের নিয়ে এই দলটি আজ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক করবে। আজ প্রথম দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা বৈঠক করবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গত মাসে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন ৭ থেকে ১৩ ... Read More »

জাতির পিতাকে হত্যায় সবচেয়ে বেশি লাভবান জিয়া : প্রধানমন্ত্রী

জাতির পিতাকে হত্যায় সবচেয়ে বেশি লাভবান জিয়া : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে পেরেছি বলেই বাংলাদেশ আজ অনেকটাই বদলেছে। ৭৫ পরবর্তী ২৯ বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ চলতে পারে নাই’- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছিল জিয়াউর রহমান। আমার ছোট বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। আমরা ১৯৮০ সালে লন্ডনে জাতির ... Read More »