Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ, পালিত হচ্ছে কুমিল্লায়

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ, পালিত হচ্ছে কুমিল্লায়

অনলাইন ডেস্ক: আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র এবং নজরুল পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় আলোচনা, ... Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে চা শ্রমিকরা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে চা শ্রমিকরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার চা-বাগান মালিকদের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭টি  চা-বাগানের আন্দোলনরত শ্রমিকরা। শ্রমিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তাঁদের কষ্টের কথা বিবেচনা করে মজুরি বৃদ্ধি করবেন। ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। প্রশাসন থেকে শুরু করে ... Read More »

‘১৫ আগস্টের ঘাতকদের বিচার হয়েছে, কুশীলবদের বিচার হয়নি’

‘১৫ আগস্টের ঘাতকদের বিচার হয়েছে, কুশীলবদের বিচার হয়নি’

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশগ্রহণ করেছে সেই ঘাতকদের বিচার হয়েছে। কিন্তু যারা ষড়যন্ত্রে যুক্ত ছিল, সমর্থন ও সহযোগিতা করেছে সেই কুশীলবদের বিচার হয়নি। এদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আজ শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রলীগ ... Read More »

কুশিয়ারা নিয়ে সমঝোতায় সম্মত ঢাকা-দিল্লি

কুশিয়ারা নিয়ে সমঝোতায় সম্মত ঢাকা-দিল্লি

অনলাইন ডেস্ক: সীমান্তবর্তী কুশিয়ারা নদীর উজান থেকে সেচের জন্য পানি আনতে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে ওই এমওইউ চূড়ান্ত হয়। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ওই এমওইউ সই হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ওই সফর সামনে রেখে দীর্ঘ এক যুগ পর জেআরসির মন্ত্রী পর্যায়ের ... Read More »

আরো কমবে চালের দাম : খাদ্যমন্ত্রী

আরো কমবে চালের দাম : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী মাসের শুরুর দিকেই চালের দাম আরো কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস (খোলা বাজারে বিক্রি) ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কম দামে চাল বিক্রি কার্যক্রম চালু ... Read More »

কিশোরগঞ্জ সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: নিজ জেলা কিশোরগঞ্জে চার দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরকালে তিনি উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন। তিনি গত ২২ আগস্ট মিঠামইনে যান। সফরের শেষ দিনে ঢাকা ফেরার আগে রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের জন্য নবনির্বিত মিঠামইন উপজেলা অফিসারস ডরমিটরি ... Read More »

বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাযা শেষে গার্ড অব অনার

বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাযা শেষে গার্ড অব অনার

অনলাইন ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাযার নামায বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা জানাযার পর তাকে গার্ড অব অনার প্রদান করে ঢাকা জেলা প্রশাসক। এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমের পশ্চিম গেটে তার মরদেহ এসে পৌঁছায়। এ সময় প্রয়াত মাহবুব তালুকদারের ছেলে শোভন মাহবুব, কন্যা আইরিন মাহবুবও উপস্থিত ছিলেন। জাতীয় মসজিদের খতিব হাফেজ ... Read More »

শনিবার চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

শনিবার চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: মজুরি বাড়ানোর দাবিতে চা-শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৪টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গনভবনে প্রধানমন্ত্রী সরাসরি বৈঠক করবেন বাগান মালিকদের সঙ্গে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকেরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ ... Read More »

জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দেব : ওবায়দুল কাদের

জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে দেব : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, সরকারের পরিবর্তন আনতে হলে নির্বাচনের বিকল্প আর কিছু নেই। যদি সরকারের পরিবর্তন চান, তাহলে নির্বাচনে আসতে হবে। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ... Read More »

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এর ফলে তিনি জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। আজ বৃহস্পতিবার তিনি ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি ... Read More »