May 22, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বাংলাদেশের একেক এলাকার মাটি, বৈশিষ্ট্য ভিন্ন। তাই এলাকা বুঝে, জেনে প্রকল্প পরিকল্পনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেল্টা প্ল্যানের মাধ্যমেই পরিবেশ রক্ষা করতে হবে বলে জানান তিনি। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের সভায় কাউন্সিলের সভাপতির বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান। সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভা এটি। শেখ হাসিনা বলেন, ... Read More »
May 22, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তুরস্ক সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। তিনি গত ১৪ মে তুর্কি এয়ার ফোর্স কমান্ডার জেনারেল হাসান কুকুকাকিউজের আমন্ত্রণে তুরস্ক সফরে যান। সাথে স্ত্রী ও দুজন সফরসঙ্গী ছিলেন। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। ... Read More »
May 22, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির লেবার পার্টি নেতা অ্যান্টনি নরম্যান আলবানিজিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার তাকে অভিনন্দন জানিয়ে স্বচ্ছ জ্বালানি, সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্র শাসন এবং ব্লু ইকোনমি বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী অভিনন্দনপত্রে গভীর বিশ্বাসের সঙ্গে বলেন, লেবার পার্টির এই বিজয় অ্যান্টনি ... Read More »
May 22, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: কোরিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হান ডাক-সুকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে বলেছেন, ‘বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং ... Read More »
May 22, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) আয়োজিত আলোচনাসভায় জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়েছে। এ ছাড়া জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে শ্রমিকদের জন্য রেশনিং, আবাসন, শিক্ষাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী। বক্তৃতা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ... Read More »
May 21, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ও আবহাওয়া পূর্বাভাস বিশেষজ্ঞ ড. এ এম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেনসিং অর্গানাইজেশন (এসপিএআরআরএসও) এর সাবেক চেয়ারম্যান চৌধুরী বৃহস্পতিবার তার ধানমন্ডির বাসভবনে ৮১ ... Read More »
May 21, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বাঙালিদের প্রাণকেন্দ্র ব্রিকলেনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হলো সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম জানাজা। জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কফিনে জাতীয় পতাকা ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম। পরে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। ব্রিটেনের বিভিন্ন ... Read More »
May 21, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বাংলার ইতিহাস-ঐতিহ্য এবং সাহিত্য-সংস্কৃতিকে চেতনার মর্মমূলে ধারণকারী এক খাঁটি বাঙালি আবদুল গাফ্ফার চৌধুরী। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র মতো অমর সংগীতের রচয়িতা তিনি। এই গানটি তাঁকে এনে দিয়েছে ভুবনজয়ের খ্যাতি। জীবদ্দশায় নিজের লেখা গানের জন্য এত খ্যাতি খুব বেশি মানুষের ভাগ্যে জোটেনি। শুধু এ গান রচনাই নয়, গত পৌনে এক শতাব্দীর ইতিহাসে বাংলার বুকে সংঘটিত গুরুত্বপূর্ণ সব ... Read More »
May 21, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম থেকে রপ্তানি পণ্য নিয়ে প্রথমবারের মতো লিভারপুলের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজ ‘এমভি এমো’। এর মধ্য দিয়ে চট্টগ্রাম-যুক্তরাজ্য সরাসরি জাহাজ চলাচল শুরু হলো। গতকাল শুক্রবার দুপুরে ১৮২ একক রপ্তানি পণ্য বোঝাই কনটেইনার নিয়ে জাহাজটি বন্দর ছেড়ে যায়। জাহাজটি আগামী ১১ জুন লিভারপুল পৌঁছবে। পরে লিভারপুল থেকে জাহাজটি নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে যাবে। এর আগে চট্টগ্রাম থেকে যুক্তরাজ্যগামী কনটেইনারবাহী জাহাজগুলোকে ... Read More »
May 21, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিয়েছে। আর এই সংকট মোকাবেলায় ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। সংস্থাটির বোর্ড মিটিংয়ে গত ১৮ মে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। বিশ্বব্যাংক জানায়, কৃষি, পুষ্টি, সামাজিক সুরক্ষা, পানি ও সেচ খাতের মতো প্রকল্পে এই ৩০ বিলিয়ন ডলার ব্যয় করা ... Read More »