January 10, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সীমিত পরিসরে কার্যক্রম যেভাবে চলছিল, সেভাবে চলবে। পাশাপাশি শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে চলতি মাসের মধ্যেই ১২ থেকে ১৮ বছর বয়সী সব স্কুলশিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আজ সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের ... Read More »
January 10, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনের জন্য নতুন করে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জানুয়ারি থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। আজ সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১. দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন ... Read More »
January 10, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: করোনা সংক্রমণ রোধে ১১টি বিধি-নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যা আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। আজ সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এই বিধি-নিষেধ জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার ... Read More »
January 10, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত করার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোটাই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যমান অগ্রগতি ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ শীর্ষক অনুষ্ঠানের ... Read More »
January 10, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। ঐতিহাসিক এই দিবসের ৫০ বছর পূর্তি আজ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ দিবসটি পালন করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. ... Read More »
January 10, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এ সময় সেখানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ ... Read More »
January 9, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: নতুন করে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে আজ রবিবার বিকেল বা আগামীকাল সোমবারের মধ্যে বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শিগগিরই এ কার্যকারিতা শুরু হবে। জাহিদ মালেক জানান, শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছে গেছে। যখন থেকে বাড়ছে তখন থেকেই সতর্কবাণী পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু কেউ ... Read More »
January 9, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখনো ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথা। যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকে জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠকে এ বিষয়ে কথা হবে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। দীপু মনি বলেন, একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, ... Read More »
January 9, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: সেবা দেওয়ার পাশাপাশি গবেষণায় মনোযোগ দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০৯ জানুয়ারি) সকালে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘যারা ... Read More »
January 9, 2022
Leave a comment
অনলাইন ডেস্ক: করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রবিবার ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা জানান। এক বক্তব্যে তিনি বলেন, আমরা লকডাউনের কথা ভাবছি না। তবে অনেকে বলছেন। অনেকে আরো সতর্ক হতে বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যা বলবে তাই করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ... Read More »