Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

খুলনা বিভাগ

র‍্যাবের অভিযানে স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

র‍্যাবের অভিযানে স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ র‍্যাব -১ সদর দপ্তর ও র‍্যাব-১২ সিপিসি-১ এর যৌথ অভিযানে দশম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষন মামলার প্রধান আসামী আলামিন হোসেন (২৪) নামের যুবক গ্রেফতার। গত ২ অক্টোবর ২০২২ ইং তারিখ  দিবাগত রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আলামিন হোসেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে৷ ... Read More »

কলারোয়ায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই

কলারোয়ায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার(২ অক্টোবর) বেলা সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের বিপরীতে অবস্থিত আল আমিন সু স্টোর ও মিনারুল কসমেটিক্স নামের দুটি দোকানের ... Read More »

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯, রাব্বী সর্দার নামের এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯, রাব্বী সর্দার নামের এক যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া, ২৯ সেপ্টেম্বর’ ২০২২ কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাব্বী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে। সে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে লেবার হিসেবে কর্মরত ছিল। পরিবার সুত্রে জানাযায়, গত কয়েকদিন আগে রাব্বী জ্বরে আক্রান্ত হলে তাকে ... Read More »

কুষ্টিয়ায় জেলা কৃষক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

কুষ্টিয়ায় জেলা কৃষক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জেলা কৃষক লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়ায় তার সুস্থতা, পুণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং দেশ ও দশের কল্যাণ চাওয়া হয় মোনাজাতের মাধ্যমে। কুষ্টিয়া জেলা ... Read More »

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনা অফিসঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৩৬ লিটার চোলাই মদ, ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ১) বিষু সাহানী(২৮), পিতা-লুলু সাহানী, সাং-স্টেশন রোড বার্মাশিল, থানা-খুলনা; ২) রাম বিশ্বস(৩২), ... Read More »

কুষ্টিয়া কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষকের ঘুষ বানিজ্য তুঙ্গে

কুষ্টিয়া কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষকের ঘুষ বানিজ্য তুঙ্গে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ টি পদে নিয়োগ নিয়ে চলছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঠান্টু হোসেন ও প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে রমরমা ঘুষ নিয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ এখন তুঙ্গে উঠেছে। সুত্রে জানা যায়, চলতি বছরের গত ৯ আগস্ট কুষ্টিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সংবাদ। সেখানে চারটি পদে ৪ ... Read More »

আটরা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সাথে খানজাহান আলী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময়

আটরা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সাথে খানজাহান আলী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময়

খুলনা অফিসঃ খানজাহান আলী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় খানজাহান আলী সাংবাদিক ফোরামের শিরোমণিস্থ প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব শেখ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ হিসাবে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। সমাজের অবহেলিত, নির্যাতিত ও ... Read More »

কুষ্টিয়ায় মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মফিজ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠের সবজি (পুইশাক) ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মফিজের বয়স ৫৫ বছর। সে কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর এলাকার মোহাম্মদ আলী ছেলে। মফিজ এলাকায় কৃষি কাজ করতেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ... Read More »

নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত এই ঘরেই থাকবে মাসুরার পরিবার – সরেজমিনে সাতক্ষীরা জেলা প্রশাসক

নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত এই ঘরেই থাকবে মাসুরার পরিবার – সরেজমিনে সাতক্ষীরা জেলা প্রশাসক

সাহিদা আক্তার ময়না (সাতক্ষীরা) প্রতিনিধি: অবশেষে নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত পুরানো ঘরেই বসবাস করবে সাফ চ্যাম্পিয়ন ডিফেন্ডার মাসুরার বাবামা সহ পুরো পরিবার। সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মাণকৃত ঘর সকালে পরিদর্শন করে এই নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সরকারিভাবে ৮শতক খাস জমি দিলেও সেখানে গর্ত থাকায় সড়কের কিছুটা জায়গা জুড়ে মাসুরার পরিবারের ঘর থাকায় সম্প্রতি সড়ক ... Read More »

আশাশুনিতে স্ত্রীকে চাকু দিয়ে খুচিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আশাশুনিতে স্ত্রীকে চাকু দিয়ে খুচিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে স্বামী কর্তৃক স্ত্রী শামসুন্নাহারকে চাকু দিয়ে খুচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আশাশুনির প্রতাপনগর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পালিয়ে থাকা স্বামী গোলাম মোস্তফাকে শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের জননী। গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ। প্রত্যেক মাসে ... Read More »