February 15, 2022
Leave a comment
নোয়াখালী থেকে আব্দুল বাসেদ : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বাজারে বিক্রিকালে ৪৫টি ঘুঘু ও ৪টি শালিক পাখি এবং ১টি ডাহক পাখি উদ্ধার করেছে বনবিভাগ। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করে বনবিভাগ। সোমবার বিকেলে অবমুক্ত করা হয়েছে। এ সময় নোয়াখালী বিভাগীয় বনকর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিতিতে বিভাগীয় বনকর্মকর্তা অবমুক্ত করেন। ... Read More »
February 14, 2022
Leave a comment
নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের জেনে বুঝে তথ্য নিয়ে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, নোয়াখালী অভিবাসন প্রবণ জেলা। বেশিরভাগ অভিবাসী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমন করে, তাই এখানে সবাইকে সচেতন করার কাজ বেশি বেশি করতে হবে। পাশাপাশি বিদেশ ফেরতদের সেবা দিতে হবে সবাই মিলে। আজ ১৪ ফেব্রয়ারি ... Read More »
February 14, 2022
Leave a comment
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বীর বিক্রম পরিচয় দেয়ার পরও চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগ পাওয়া গেছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক (৮০) বীর বিক্রমকে রবিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষার জন্য পৌনে একটার দিকে প্যাথলজি বিভাগে গেলে সংশ্লিষ্ট ইনচার্জ দুপুর ১২টার মধ্যে নমুনা সংগ্রহের সময় শেষ বলে জানিয়ে দেন। ... Read More »
February 14, 2022
Leave a comment
কক্সবাজার প্রতিনিধি :- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত মাষ্টার রোলের কর্মচারী মঈন উদ্দিন ওরফে মনিরের বাড়ির আলমিরা থেকে বিপুল পরিমান পিএসসি’র (প্রাথমিক সমাপনী পরীক্ষা) ব্লাঙ্ক সনদপত্র জব্দ করা হয়েছে। এসময় ওই কর্মচারীর বাড়ি থেকে সরকারী অফিসের আরো বেশ কিছু গুরুত্বপূর্ন কাগজপত্রও উদ্ধার করা হয়। গত রবিবার( ১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী ... Read More »
February 14, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অফিসে আসার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একে.এম আশরাফ শান্ত (২৫) নামে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একে.এম আশরাফ শান্ত নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি বিজয়নগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা ... Read More »
February 13, 2022
Leave a comment
কুমিল্লা প্রতিনিধি: জিপিএ-৫ পাওয়ায় বিগত চার বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এ বছর কুমিল্লা বোর্ডে এক লাখ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৬৮০ জন। পাসের হার ৯৭.৪৯ শতাংশ। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য এই তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী। রবিবার দুপুরে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই ফলাফল ... Read More »
February 13, 2022
Leave a comment
নোয়াখালী থেকে আব্দুল বাসেদ : নোয়াখালীর সেনবাগ দুই ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনবাগ থানার তিন পুলিশসহ দুই গ্রাম পুলিশ আহত হয়েছে। . আহতরা হচ্ছে সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল আমিন (এএসআই) শ্রীবাস, কনষ্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আবদুল মান্নান এবং সুজন পাল । তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি ... Read More »
February 13, 2022
Leave a comment
কুষ্টিয়া প্রতিনিধি: আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২২ রবিবার বেলা ১১ টায় ডিসি কোর্টের হলরুমে ৪র্থ ও ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত সদর উপজেলা, কুমারখালি উপজেলা ও খোকসা উপজেলার চেয়ারম্যানদের …শপথ বাক্য পাঠ করালেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন, মৃনাল কান্তি দে উপ-পরিচালক স্থানীয় সরকার, কুষ্টিয়া। Read More »
February 13, 2022
Leave a comment
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মকিমপুর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বসবাসকারী দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে। রাতে মকিমপুর আশ্রয়ণ জামে মসজিদ প্রাঙ্গণে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর উদ্যোগে আশ্রয়ণের ২৩০ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী ... Read More »
February 12, 2022
Leave a comment
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউবে কৃষি উন্নয়ন প্রতিবেদন দেখে বরই চাষে সফল হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কৃষক জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম। জানা গেছে, চারা রোপণের ১০ মাসেই তার বাগানে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে তারা দুইজনই প্রায় ৯০ হাজার টাকার বরই বিক্রিও করেছেন। জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চতুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ... Read More »