Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বিভাগীয় সংবাদ

মহেশখালীর পাহাড়ী  ঝিরি থেকে  এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজার প্রতিনিধি:  মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের না কাটা পাহাড়ী ঝিরি থেকে  হাত-পা  বাধা অবস্থায় এক  কিশোরের  মৃতদেহ  উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।  থানা সূত্রে জানা যায়- ৩০ মে সোমবার বিকাল ৫ টায় মহেশখালী  উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা না কাটা নামক পাহাড়ী ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম শিপ্লব কান্তি দে (১৬) তিনি ছোট মহেশখালী ইউনিয়ন ... Read More »

মাদারীপুরে ছাত্রলীগের বিরুদ্ধে অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগ

মাদারীপুরে ছাত্রলীগের বিরুদ্ধে অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগ

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীর বিরুদ্ধে। গতকাল বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। উত্তেজনা বিরাজ করায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে কলেজ থেকে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। স্মরণিকায় স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের বাণী থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া ... Read More »

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে পাটক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সোবাহান নামে আরেক কৃষক। রোববার (২৯ মে) সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামের বাসিন্দা ও আহত সোবহান একই গ্রামের বাসিন্দা। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ... Read More »

বড় মহেশখালী ইউপি নির্বাচনে হেভিওয়েট তিন প্রার্থীর ভোট যুদ্ধ শুরু

বড় মহেশখালী ইউপি নির্বাচনে হেভিওয়েট তিন প্রার্থীর ভোট যুদ্ধ শুরু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট তিন প্রার্থীর  মাঝে আনুষ্ঠানিক ভোট যুদ্ধ শুরু হয়েছে।  আগামী ১৫ ই জুন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শাসনকারী দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি’র জেলাব্যাপী নেতৃত্ব দিয়ে থাকেন এই ইউনিয়ন থেকে, এইবার নির্বাচনে অত্র ইউনিয়নের তিন সাবেক চেয়ারম্যানের ছেলে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। যারা একাধিকবার ... Read More »

ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউপি’র সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে চেয়ারম্যানের মত বিনিময়

ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউপি’র সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে চেয়ারম্যানের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমূখী করা ও প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা নিরসনে নাওডাঙ্গা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে ইউপি চেয়ারম্যানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে ২০২২) বিকেল তিনটায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান হাছেন আলীর আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ... Read More »

মাদারীপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানের গাঁজা উদ্ধার, আটক ২

মাদারীপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানের গাঁজা উদ্ধার, আটক ২

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় এক মন (৩৮ কেজি) গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাব-৮।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকাপও জব্দ করা হয়। শুক্রবার (২৭ মে) ভোর আনুমানিক ৫টার দিকে শহরের মাদারীপুর-শরিয়তপুর- চাঁদপুর মহাসড়কের আচমত আলি খান সেতুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয় । আটককৃতরা হলো- নড়াইল জেলার লোহাগড়া থানার কাশিনগর ইউনিয়নের ধোপাদহ এলাকার আবুল কাশেমের ... Read More »

মাদক ও সন্ত্রাস নির্মূলে কারো দলীয় পরিচয় দেখা হবেনা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ও সন্ত্রাস নির্মূলে কারো দলীয় পরিচয় দেখা হবেনা : স্বরাষ্ট্রমন্ত্রী

জে এইচ এম ইউনুস কক্সবাজার প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদকরোধে কঠোর থেকে কঠোরতর হতে হবে, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই, থাকতে পারে না। শুক্রবার ২৭ মে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসময় তিনি বলেন: সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং। মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। তাই, সীমান্তে কাজ করা অনেক দূরূহ ব্যাপার। ... Read More »

কুড়িগ্রামের ফুলবাড়ীতে, ২৪৮ বোতল ফেন্সিডিল সহ, এক মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে, ২৪৮ বোতল ফেন্সিডিল সহ, এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে,জেলা পুলিশ সুপারের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪৮বোতল ফেন্সিডিল সহ-এক মাদক ব্যবসায়ী আটক। পুলিশ সূত্রে জানা যায়,(২৫) মে বুধবার রাত আনুমানিক দুই টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের নেতৃত্বে, এস আই রাহাত আলম,এস আই এনামুল হক সহ-পুলিশের একটি মাদক উদ্ধার কারি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ... Read More »

মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে যখম

মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে যখম

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর শহরের চৌরান্তা এলাকায় বুধবার সকাল ৮টার দিকে পরকীয়ার জেরে লিজা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে স্বামী আজমীর ঘরামীর বিরুদ্ধে। মারাত্মকভাবে আহত লিজা আক্তারকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার মান্নান ঘরামীর ছেলে আজমীর ঘরামীরের ... Read More »

মাদারীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাদারীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের উদ্ধত্যপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুর জেলা ছাত্রলীগ। বুধবার (২৫ মে) সকালে মাদারীপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে করে তারা। এ সময় বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক ... Read More »