July 14, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে তার প্রতিবাদে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন। এসময় পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি ... Read More »
June 6, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ ঢাকার বায়ু, পানি ও পরিবেশদূষণ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীকে আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ইদানীং তার মনে হচ্ছে তিনি এ শহরে থাকবেন না। ঢাকা ছেড়ে তিনি দেশের অন্য এক শহরে গিয়ে বসবাস করবেন। শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের ... Read More »
May 24, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ রাজধানীর সাইন্সল্যাব এলাকায় জাল টাকা দিয়ে রিকশাভাড়া পরিশোধের সময় অপু খন্দকার নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি সাইন্সল্যাব এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি দেখতে ... Read More »
May 17, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৭ মে) সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানায় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ... Read More »
May 15, 2026
Leave a comment
মোঃ ইব্রাহীম খলিল গাজীপুর প্রতিনিধিঃ রাজধানীর পান্থপথে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ‘ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি’র (Westfield Ultrasound Academy) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ১০টায় ‘ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি’র ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ... Read More »
May 11, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ চাঁদাবাজি-ছিনতাই-মাদক কারবারিকে ধরতে যাদের ফোন দিই তদন্তে দেখা গেল তারাই গডফাদার বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। সম্প্রতি রাজদাধানীর মোহম্মদপুর এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। এডিসি জুয়েল রানা বলেন, আমরা যখন তদন্ত করতে গেলাম দেখলাম এমন এমন ভালো ভালো লোকজনের নাম চলে আসতেছে যে যাদের আমরা ... Read More »
May 9, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ... Read More »
April 30, 2026
Leave a comment
অনলাইন ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে পৃথক অভিযানে একটি ‘উগ্রবাদী সংগঠনের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ এবং আবু বক্কর। বুধবার (২৯ এপ্রিল) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ ... Read More »
April 29, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: ভোর থেকেই ঝুম বৃষ্টিতে ভিজছে ঢাকা। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘর থেকে বের হওয়া মানুষকে। বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে, তৈরি হয় জলজট। বুধবার (২৯ এপ্রিল) ভোরে শুরু হওয়া এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, বাধ্য ... Read More »
April 26, 2026
Leave a comment
অনলাইন ডেস্ক: টানা দাবদাহের পর ঢাকায় শনিবার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, রামপুর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করেছে। কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি আস্তে আস্তে সারা ঢাকায় পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বেলা ৩টা ... Read More »