Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

শ্রদ্ধাঞ্জলী/শোক বার্তা

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

অনলাইন ডেস্ক: প্রবীণ রাজনীতিক সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এর আগে বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত অসুস্থ সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালে ভর্তি ... Read More »

ভারতে রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

ভারতে রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

অনলাইন ডেস্ক: ভারতের উড়িষ্যায় তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘উড়িষ্যায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শত শত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ ... Read More »

জাতীয় কবির পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় কবির পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক: বিশিষ্ট সংগীত শিল্পী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, বিখ্যাত এ নজরুল গীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে শুক্রবার ভোরে কলকাতায় ৮৭ বছর ... Read More »

অর্থনীতিবিদ নুরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

অর্থনীতিবিদ নুরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক: প্রখ্যাত অর্থনীতিবিদ, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মরহুম নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘প্রথিতযশা ও দূরদর্শী অর্থনীতিবিদ অধ্যাপক ... Read More »

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মে) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি মরহুমা রহিমা ওয়াদুদের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই বিবৃতিতে গভীর ... Read More »

চলে গেলেন শিক্ষামন্ত্রী দীপু মনির মা

চলে গেলেন শিক্ষামন্ত্রী দীপু মনির মা

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন। আজ শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রবিবার (৭ মে) সকালে দেশে ... Read More »

শহীদ শেখ জামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

শহীদ শেখ জামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক ... Read More »

শেখ জামালের হত্যাকারীরা আজও আস্ফালন করে : তথ্যমন্ত্রী

শেখ জামালের হত্যাকারীরা আজও আস্ফালন করে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু তনয় শেখ জামাল হত্যার কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ একজন মেধাবী তরুণকে হারিয়েছিল। একজন সম্ভাবনাময় তরুণ, যিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন। দেশ গঠনে অবদান রাখতে পারতেন। তাকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২৮এপ্রিল) শেখ জামালের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব ... Read More »

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি প্রথমে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানান। তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিখা ... Read More »

শেরেবাংলা ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

শেরেবাংলা ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক: অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল সাড়ে ৮টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হবে। ... Read More »