Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলেন যারা

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলেন যারা

অনলাইন ডেস্কঃ তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা উপস্থিত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বানানো মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান ... Read More »

সমন্বয়কদের নতুন সংগঠনে বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের

সমন্বয়কদের নতুন সংগঠনে বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্কঃ সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করা নতুন ছাত্রসংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রাধান্য পেয়েছে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের নতুন সংগঠনটির। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ... Read More »

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

অনলাইন ডেস্কঃ নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন এই ছাত্রসংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ... Read More »

ঢাবিতে বৈষম্যবিরোধীদের দুই পক্ষের হট্টগোল, দল ঘোষণা নিয়ে যা জানা গেল

ঢাবিতে বৈষম্যবিরোধীদের দুই পক্ষের হট্টগোল, দল ঘোষণা নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে। এমতাবস্থায় আজ বুধবার নতুন সংগঠনের ঘোষণা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করার কথা ছিল। তবে বিকেল ৫টা পর্যন্ত দলের নাম বা নেতৃত্ব কোনোকিছুই ঘোষণা করেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ... Read More »

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নতুন সেল গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নতুন সেল গঠন

অনলাইন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে দেশের রাজনীতিতে নতুন এক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর আগে, নিজেদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আরো নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন সেল দুটির নাম রাখা হয়েছে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল। আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ... Read More »

আ. লীগ নেত্রী সাথী ফিরলেন আরো ক্ষমতাধর হয়ে

আ. লীগ নেত্রী সাথী ফিরলেন আরো ক্ষমতাধর হয়ে

অনলাইন ডেস্কঃ ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুখ্যাত শাহীন আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন। সেই সুবাদে নারী হয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। আওয়ামী লীগের লাগাতার ১৬-১৭ বছর ক্ষমতার দাপটে তিনিও নিজ এলাকা শুভাঢ্যায় তৈরি করেছিলেন আলাদা বলয়। স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার ... Read More »

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর করা সম্ভব নয় : সেনাপ্রধান

শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর করা সম্ভব নয় : সেনাপ্রধান

অনলাইন ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘প্রতিরক্ষা খাতের উন্নয়ন প্রয়োজন। এই খাত শক্তিশালী করা না গেলে পররাষ্ট্রনীতি কার্যকর করা সম্ভব হবে না। আমি দুঃখিত, একটি শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা ছাড়া আপনি আপনার কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারবেন না। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয়। তাই গবেষণা করা উচিত এবং সরকারকে পরামর্শ দেওয়া উচিত।’রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর র‌্যাডিসন হোটেলে ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ... Read More »

রাজনীতিবিদ-ব্যবসায়ীদের থেকে অনুদান নিচ্ছে পুলিশ, নৈতিক ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা

রাজনীতিবিদ-ব্যবসায়ীদের থেকে অনুদান নিচ্ছে পুলিশ, নৈতিক ঝুঁকি বলছেন বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ পুলিশ বাহিনী প্রায়ই বেসরকারি কম্পানি, ধনী ব্যক্তি এবং রাজনীতিবিদদের কাছ থেকে যানবাহন থেকে শুরু করে অবকাঠামো পর্যন্ত বিভিন্ন অনুদান গ্রহণ করে। অনুদান দেওয়া ব্যক্তি-প্রতিষ্ঠানের অনেকেরই আবার ক্রিমিনাল রেকর্ড রয়েছে। আর্থিক সীমাবদ্ধতার দোহাই দিয়ে এই অনুদান প্রয়োজনীয় বলে বাহিনীটি দাবি করলেও, সমালোচকদের মতে এটা আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতার সঙ্গে আপস এবং স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। বিশ্লেষকরা সতর্ক করে ... Read More »

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন, প্রতিবাদ জানিয়ে যা বলল ছাত্রদল

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন, প্রতিবাদ জানিয়ে যা বলল ছাত্রদল

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এর আগে রবিবার বিকেলে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির। ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ ... Read More »

ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর

ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর

অনলাইন ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘তাদের (বাংলাদেশ) স্পষ্ট বার্তা দিয়েছি। আমরা এমন কোনো আচরণ দেখতে চাই না, যা ভারতের প্রতি শত্রুতাপূর্ণ সংকেত দেয়। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।’ শনিবার (২২ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বাংলাদেশ বিষয়ক এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার (ইউএনআই) ... Read More »