Saturday , 8 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জাতীয়

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

অনলাইন ডেস্কঃ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও ... Read More »

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

অনলাইন ডেস্কঃ রাজধানী ধানমন্ডি-৩২ নাম্বার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হেনস্তা এবং লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ জুন) হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। ... Read More »

উপদেষ্টা ডা. জাহেদের ফিরে আসা নিয়ে যা বলল ভারত

উপদেষ্টা ডা. জাহেদের ফিরে আসা নিয়ে যা বলল ভারত

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের দিল্লিতে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তার সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। তবে নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে যাওয়ার পথ বেছে নেন বলে মঙ্গলবার (২৩ জুন) জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশি ... Read More »

‘হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

‘হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

অনলাইন ডেস্কঃ ‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’ মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিরোধী দলের উদ্দেশ্যে রেহানা ... Read More »

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে। মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আমি মনে করি তারা সিম্বোলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা ... Read More »

৯ মিনিটের বক্তব্যে বাজেট নিয়ে কোনো কথাই বললেন না এমপি বাবু

৯ মিনিটের বক্তব্যে বাজেট নিয়ে কোনো কথাই বললেন না এমপি বাবু

অনলাইন ডেস্কঃ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেট নিয়ে কোনো কথাই বললেন না জামালপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তার জন্য বরাদ্দ হওয়া প্রথম সাত মিনিট তিনি পার করেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ, বৃদ্ধাশ্রম, নিজ নির্বাচনি এলাকা নিয়ে কথা বলে। পরে তাকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনিতো ... Read More »

অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

অনলাইন ডেস্কঃ দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমণ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথ পাড়ি দেয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে। বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের অপেক্ষার পর জাহাজটি এখন ... Read More »

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

অনলাইন ডেস্কঃ দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাতে  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ ... Read More »

অতিভারি বৃষ্টির আভাস

অতিভারি বৃষ্টির আভাস

অনলাইন ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার বিভাগের কিছু এলাকায় অতিভারি বৃষ্টি হতে পারে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। সোমবার (২২ জুন) বিকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অতিভারি বর্ষণ হতে পারে। বিভাগজুড়েই অতিভারি বৃষ্টি হবে না। তাৎক্ষণিক পূর্বাভাস পেতে জনসাধারণকে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে ... Read More »

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য

অনলাইন ডেস্কঃ ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিরোধী দল জামায়াতের নাম উল্লেখ না করে ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রফিকুল ইসলাম জামাল বলেন, এ দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল, আমি ... Read More »